ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
গুরুতর অভিযোগ শাকিরার বিরুদ্ধে, জেলও হতে পারে গায়িকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:38 PM

গুরুতর অভিযোগ শাকিরার বিরুদ্ধে, জেলও হতে পারে গায়িকার

গুরুতর অভিযোগ শাকিরার বিরুদ্ধে, জেলও হতে পারে গায়িকার

সাড়াজাগানো কলম্বিয়ান পপ স্টার শাকিরার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠেছে। কর ফাঁকির মামলায় স্পেনের জেলে যেতে হতে পারে তার। শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে স্পেনের আদালতের কাছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি আদালত এ–সংক্রান্ত একটি রুল জারি করেছেন। ২০ জুলাই এই রুল জারি করা হয়। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস জানিয়েছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। সে হিসেবে ১৪.৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ১৪৬ কোটি টাকার বেশি) কর ফাঁকি দিয়েছেন।

স্পেনের বিভিন্ন গণমাধ্যমে বলছে, এই মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলেও যেতে হতে পারে তাকে।

কর ফাঁকির বিষয়টি নিয়ে বর্তমানে স্পেনের কর সংস্থা আর শাকিরার আইনজীবীর মধ্যে আলাপ আলোচনা চলছে। শাকিরার আইনজীবীর দাবি, এ শিল্পীর বাড়ি ছিল বাহামাতে। তবে কেন স্পেনকে কর দিতে হবে?

তবে স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনাতে শাকিরার একটা বাড়ি আছে। সেখানে বার্সালোনা ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে থাকছেন শাকিরা। তাদের দুই সন্তানও আছে।

প্রশ্ন উঠেছে, স্পেনের কর আইন অনুযায়ী দেশটিতে কতদিন বসবাস করলে কর দিতে হয় সরকারকে?

মাদ্রিদ ট্যাক্স বিশেষজ্ঞ বিয়েত্রিজ গার্সিয়া সিএনএনকে জানিয়েছেন, স্পেনে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তাহলে ওই বছরে তিনি স্পেনকে কর দিতে বাধ্য। এদিকে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য দুই পক্ষকেই ১০ দিন সময় বেঁধে দিয়েছেন বার্সেলোনা আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status