|
খাবারের প্লেটে মরা সাপ! হাসপাতালে শতাধিক শিক্ষার্থী
নতুন সময় ডেস্ক
|
![]() খাবারের প্লেটে মরা সাপ! হাসপাতালে শতাধিক শিক্ষার্থী সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) বিহারের সাহারসা জেলার মহিষী ব্লকের একটি সরকারি স্কুলে মিড ডে মিলে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো একটি এনজিওর সরবরাহ করা মধ্যাহ্নভোজ শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছিল। খাবার পরিবেশনের সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথার অভিযোগ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বহু শিশু অসুস্থ হয়ে পড়ে এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন শিক্ষার্থীকে নিজেদের গাড়িতে করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্স এসে বাকিদের হাসপাতালে পাঠায়। অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে পরে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর অভিভাবকরা অভিযোগ করেন, দুপুরের খাবারে একটি সাপ পাওয়া গিয়েছিল। একজন অভিভাবক জানান, তার সন্তান স্কুল থেকে বাড়ি ফিরে খাবারে একটি সাপ দেখতে পাওয়ার কথা জানায়। খবরটি ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা স্কুলে ছুটে যান। অভিভাবকরা আরও জানান, স্কুল অফিসে খাবারের একটি প্লেটের ওপর একটি বড় সাপ পড়ে থাকতে দেখা যায়। সাপটিকে তেলিয়া প্রজাতির বলে মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের মধ্যে কয়েকজন জ্ঞানও হারায়। ঘটনার পর জেলা প্রশাসন বিষয়টি তদন্তে একটি টিম গঠন করেছে। যে এনজিও একাধিক স্কুলের জন্য মধ্যাহ্নভোজ প্রস্তুত করে, তাদের রান্না কেন্দ্রেও তদন্ত চালানো হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
