ছেলেদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল বাবা-মার। এরমধ্যেই একদিন বাড়ি থেকে উদ্ধার হয় তাদের মরদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তারা।
সোমবার ভারতের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চকগাজিপুরে ঘটেছে এই ঘটনা। মৃত বৃদ্ধ দম্পতির নাম নন্দলাল ঘোড়ই (৮০) এবং রেবতী ঘোড়ই (৭৮)।
স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধ-বৃদ্ধার পুত্রদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। সেই কারণেই আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এরইমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।