ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কম্পিউটারে পর্নোগ্রাফি, পুড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:23 PM

কম্পিউটারে পর্নোগ্রাফি, পুড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

কম্পিউটারে পর্নোগ্রাফি, পুড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরায় লকডাউনে দোকান খোলা রাখায় এক টেলিকম দোকানের মালিককে জরিমানা ও পর্নোগ্রাফি থাকায় কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

এ সময় ‘রেজওয়ান টেলিকম’ নামের ওই দোকানের এক শাটার খোলা থাকায় এক হাজার টাকা জরিমানা ও জব্দ করা কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়।

সাতক্ষীরা উপজেলার শিয়ালডাঙ্গা এলাকার এ দোকান মালিক বলেন, বিকেল ৪টার দিকে আমার বাড়িতে বিদ্যুতের সমস্যার কারণে দোকানে সরঞ্জাম নিতে আসি। এ সময় দোকান খোলা দেখে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান আসেন। তিনি আমাকে এক হাজার টাকা জরিমানা করেন। এরপর আমার একমাত্র আয়ের উৎস দোকানে থাকা কম্পিউটারটি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেন। লকডাউনে আয় নেই, এরমধ্যে আমার ব্যবসায়িক কম্পিউটারটা পুড়িয়ে দিলো, কী করবো কিছু বুঝতে পারছি না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, পর্নোগ্রাফি থাকার কারণে কম্পিউটারটি ২৯২ ধারা অনুযায়ী জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status