ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে সীমান্তে অনুপ্রবেশে নজরদারি জোরদার করেছে বিজিবি
মুতাসিম তানিম, কুড়িগ্রাম উত্তর
প্রকাশ: Saturday, 9 May, 2026, 8:36 PM

কুড়িগ্রামে সীমান্তে অনুপ্রবেশে নজরদারি জোরদার করেছে বিজিবি

কুড়িগ্রামে সীমান্তে অনুপ্রবেশে নজরদারি জোরদার করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ভাবে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক,পিএসসি জানিয়েছেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো জেলার সীমান্ত এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার  সকালে  সদর উপজেলার যাত্রাপুর ও চড় নারায়নপুর,ফুলবাড়ী-সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, কাঁটাতারের বেড়ার কাছে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক,পিএসসি বলেন,দেশের সীমান্ত সুরক্ষায় আমরা বদ্ধ পরিকর তার পাশাপাশি যেসব এলাকা দিয়ে অতীতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেসব এলাকায় বাড়তি নজরদারি করা হচ্ছে। দ্বিগুণ করা হয়েছে টহল কার্যক্রম।”
বিজিবি বলছে, প্রায় ১৫০ কিলোমিটার কুড়িগ্রাম সীমান্তের নাগেশ্বরী,ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী এলাকাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সেখানে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status