ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কুকুরের দুধ পানে বেড়ে উঠছে মা হারা বিড়াল ছানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:15 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 August, 2021, 7:58 PM

কুকুরের দুধ পানে বেড়ে উঠছে মা হারা বিড়াল ছানা

কুকুরের দুধ পানে বেড়ে উঠছে মা হারা বিড়াল ছানা

দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয় মা বিড়ালের। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা।

কিন্তু প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। সেই কুকুরটি শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়ালটি। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

সরেজমিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পল্লী চিকিৎসক শ্রী আশিষ চন্দ্র বর্মণের বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, মা হারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আশিষ চন্দ্র বলেন, কুকুরটা অনেক দিন যাবত এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে মিথ্যা বলে মনে হয়। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়াল কুকুরের দুধ খাচ্ছে। এ যেন অন্যরকম মমতা ও ভালোবাসা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, কুকুর-বিড়ালের মধুর সম্পর্কের বিষয়টি বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, বিড়াল কুকুরের সম্পর্ক সতিনের মতো হলেও এ ক্ষেত্রে তার ব্যতিক্রম। কুকুর বিড়াল ছানাটিকে  যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে। তা সত্যিই অবাক করার বিষয়দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয় মা বিড়ালের। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status