ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বর্ণাঢ্য সংবর্ধনা শেষে সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:14 PM

বর্ণাঢ্য সংবর্ধনা শেষে সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল

বর্ণাঢ্য সংবর্ধনা শেষে সুসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কনস্টেবল আবুল কালাম চাকরিজীবন শেষে অবসর নিয়েছেন। তার অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার (২ আগস্ট) থানা থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত চৌকস কনস্টেবল আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়।

ফুলবাড়ী থানার এসআই আশরাফ আলীর সঞ্চালনায় ও ওসি রাজীব কুমার রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল এসপি সুমন রেজা। এ সময় ওসি-তদন্ত সরওয়ার পারভেজসহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম কাশীরাম গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে। তিনি ১৯৮৪ সালের ১ জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে গেলেন তিনি।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ প্রথম ফুলবাড়ী থানা থেকে কোনো কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হলো।

তিনি বলেন, আবুল কালাম একজন চৌকস কনস্টেবল ছিলেন। ফুলবাড়ী থানায় আমার দায়িত্ব নেয়ার দেড় বছরে ওই কনস্টেবলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি।

অবসরে যাওয়া কনস্টেবল আবুল কালাম বলেন, চাকরিজীবন শেষে আমি একজন কনস্টেবল হিসেবে এমন সম্মান পাব তা কখনো কল্পনা করিনি। আমি আজ সত্যিই অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status