ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:13 PM

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা

খুলনার পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী বাবলু রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাবলু দীর্ঘদিন ধরে স্বামী -স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন। ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু কাঠ দিয়ে স্ত্রী শিউলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারণা করছেন। ঘটনাটি ধামাচাপা দিতে রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরিকালে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে বাবলু মারপিটের কথা স্বীকার করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘাতক স্বামী বাবলুকে গ্রেফতার করেছে।

ওসি আরো জানান, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবলুকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status