ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 7:11 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 August, 2021, 10:58 PM

নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী

নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী

দুটি কিডনি অকেজো হয়ে স্বামী মাহবুবুর রহমান চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছেন। দিনের পর দিন চোখের সামনে স্বামীকে কষ্ট পেতে দেখে সহ্য করতে পারেননি স্ত্রী জেসমিন সুলতানা। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন তিনি।

এ ঘটনা ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসতে শুরু করেন জেসমিন। তিনি বলেন- পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি এভাবে মরে গেলে আমার তিন সন্তানের কী হবে? আমিই বা কি নিয়ে বাঁচব? এসব কথা ভেবেই স্বামীকে কিডনি দিয়েছি।

মাহবুবুর রহমান-জেসমিন সুলতানা দম্পতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে রাজধানীর শ্যামলী এলাকার একটি হাসপাতালে সফলভাবে মাহবুবের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

মাহবুবুব রহমানের ছোট ভাই প্রবাসী আরিফুর রহমান জানান, তার বড় ভাই দীর্ঘ ১০ বছর কুয়েতে ছিলেন। ৭ বছর আগে তিনি দেশে ফিরে নিজ গ্রামে ছোটখাটো ব্যবসা শুরু করেন। দুই বছর আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক জানান- তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচনো যাবে না। বিষয়টি তার স্ত্রী জেসমিন সুলতানা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। জীবনের ঝুঁকি নিয়ে স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিয়েছেন তিনি।

মাহবুবের খালাতো ভাই ইলিয়াছ জানান, তার ভাই সুস্থ আছেন। চিকিৎসক জানিয়েছেন অপারেশনের পর মাহবুবের কিডনি কাজ করতে শুরু করেছে। তার স্ত্রীও সুস্থ আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status