ঘরে দুধ না থাকায় রতনের স্ত্রী লিমা এক মাস বয়সী যমজ শিশুদের ভাতের মাড় খাওয়াচ্ছেন। রতন-লিমার ঘর আলো করে মাস খানিক পূর্বে দুই কন্যা শিশুর জন্ম হয়। যমজ কন্যা শিশু জন্ম হওয়ার খুশিতে তাদের নামটাও রাখা হয় হাসি ও খুশি।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, বিষয়টি খুবই কষ্টের। আমি জানার সঙ্গে সঙ্গে রতন আলীকে কিছু অর্থ সাহায্য দিয়েছি। পরবর্তীতে সরকারি কোনো অনুদান এলে তাকে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, যমজ কন্যা শিশুর বাবা মায়ের এনআইডি কার্ড নিয়ে পিআইও অফিসে যোগাযোগ করলে শিশু খাদ্যের ব্যবস্থা করা হবে।