ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির টাকা আটকে দিলো ব্যাংক ম্যানেজার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:55 PM

চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির টাকা আটকে দিলো ব্যাংক ম্যানেজার

চাচার ঋণের জন্য ভাতিজির বৃত্তির টাকা আটকে দিলো ব্যাংক ম্যানেজার

রাজশাহীর তানোর উপজেলায় চাচার ঋণের জন্য ভাতিজি রাজশাহীর মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা সুলতানা জয়ার বৃত্তির ৫ হাজার ৯০০ টাকা আটকে দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ওই উপজেলার সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই ছাত্রীকে বৃত্তির টাকা দিতে রাজি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ভুক্তভোগী মুণ্ডুমালা পৌর এলাকার শহিদুল ইসলামের মেয়ে সুলতানা জয়া। তিনি তানোরের মুণ্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সে।

ভুক্তভোগীর বাবা শহিদুল ইসলাম বলেন, আমার বড় ভাই আতাউর রহমানের কাছে ঋণের বকেয়া পাবে ব্যাংক। তাতে আমার মেয়ের বৃত্তির টাকা কেটে নেবে কেন? তার কাছ থেকে টাকা আদায় করবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। আমার পরিবারে অনেক অভাব অনটন। বৃত্তির টাকায় মেয়ের পড়াশোনার খরচ চলে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিঠন কুমার দেব জানান, স্কুলছাত্রীর চাচা আতাউর রহমানের ঋণ অনেক পুরনো। সেটির গ্যারান্টার ছিলেন শহিদুল ইসলাম। ঋণ আদায় করার জন্য শহিদুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। তবে ওই ছাত্রীর বৃত্তির চেকটি ব্যাংকে আছে।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বৃত্তির টাকা অন্য খাতে কেটে নেয়ার এখতিয়ার ব্যাংকের নেই। ভুক্তভোগীর বাবা অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহ দেখছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status