ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় একদিনে করোনায় প্রাণ গেলো ২৬ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:54 PM

বগুড়ায় একদিনে করোনায় প্রাণ গেলো ২৬ জনের

বগুড়ায় একদিনে করোনায় প্রাণ গেলো ২৬ জনের

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে করোনায় ১৮ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন বগুড়া জেলার। তারা হলেন, আদমদীঘির মোমেনা (৬০), শাহজাহানপুরের আ. আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাঁধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।

এছাড়া বগুড়ার বাইরের জেলার ৮ জন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। এনিয়ে করোনায় বগুড়া জেলায় ৫৮২ জনের মৃত্যু হলো। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬.৩৫ শতাংশ।

তিনি জানান, এছাড়া বগুড়ায় আবারও সংক্রমণ বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬.৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ৬১, শাহজাহানপুরে ১৯, শিবগঞ্জে ১২, শেরপুরে ৬, গাবতলীতে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, ধুনটে ৪, নন্দীগ্রামে ৩, সারিয়াকান্দিতে ২, সোনাতলায় ২ এবং কাহালুতে একজন। এছাড়া একই সময়ে করোনা থেকে ১৯৩ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এছাড়া জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status