ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
এটা এমন এক জায়গা যেখানে ধর্ম, রাজনীতি ও টাকা-পয়সার কোন চল নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:06 PM

এটা এমন এক জায়গা যেখানে ধর্ম, রাজনীতি ও টাকা-পয়সার কোন চল নেই

এটা এমন এক জায়গা যেখানে ধর্ম, রাজনীতি ও টাকা-পয়সার কোন চল নেই

অরোভিল হল তামিলনাড়ুর ভিল্লপুরম জেলায় অন্তর্গত একটি ছোট্ট শহর। পরীক্ষামূলকভাবে এই শহরটিকে গড়ে তোলা হয়েছে। অরোভিল তামিলনাড়ু ও কিছুটা কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মধ্যে অবস্থিত।

এটি ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে ধর্ম, অর্থনীতি ও রাজনীতির কোনো ভুমিকা নেই।

১৯৬৮ সালে মিরা আলফাসা নামক এক মহিলা এই শহরটি গড়ে তুলেছিলেন। তিনি ‘দ্য মাদার’ নামে পরিচিত। শ্রীঅরবিন্দের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। এই শহরের নকশা করেন রজার অ্যাঙ্গার।

এই শহরটি গড়ে তোলার একটাই উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে একতা তৈরি করা। ধর্ম ও রাজনীতি ও অর্থনীতিকে সরিয়ে রেখে এমন একটি শহর তৈরি করার উদ্দেশ্যে নেয়া হয়েছিল যেখানে পুরুষ-মহিলা নির্বিশেষে বিশ্বের সমস্ত সৌহার্দ্য বজায় রেখে বসবাস করতে পারেন।

বিশ্বের প্রায় ৫০টি দেশের মানুষ এখানে নির্বিশেষে বসবাস করেন। এই শহরের একটাই ধর্ম সেটি হল মানবতার। মোট ২,৪০০ জন মানুষ রয়েছেন এই শহরে থাকেন।

এই শহরের ধর্মের কোন জায়গা নেই তবে অরোভিলের মাঝামাঝি জায়গায় একটি মাতৃমন্দির নামে মন্দির স্থাপিত হয়েছে। এখানে সকলেই আসেন ধ্যান ও যোগা করার জন্য। এই মন্দির কোন ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়নি।

এই শহরে রাজনীতির কোনো জায়গা নেই। এখানকার মানুষেরা রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন। তবে এই শহরে বসবাসকারী মানুষজনদের নিয়ে তৈরি হয়েছে একটি কমিটি দল। তারা যা সিদ্ধান্ত নেন, সেটাই ওখানকার নিয়ম হয়।

অরোভিলের মানুষজনদের মধ্যে টাকা পয়সার কোন লেনদেন হয় না। তবে এখানকার মানুষেরা এক বিশেষ ধরনের কার্ড ব্যবহার করেন, যার নাম ‘অরোকার্ড’। শহরের বাইরে লেনদেন এর জন্য একমাত্র টাকা-পয়সার ব্যবহার হয়ে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status