ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এই যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:01 PM

অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এই যুবক

অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এই যুবক

লোকে বলে সুন্দর মুখের জয় সব সময়! কিন্তু অতিরিক্ত সুন্দর হলে যে সমস্যা সেটা বোধহয় প্রথম জানলেন ওমর। যার পুরো নাম ওমর বোরকান আল গালা। একটি অনুষ্ঠানে যোগ দিতে ওমর তার বন্ধুদের সাথে সৌদি আরব গিয়েছিলেন এবং সেখানেই বাঁধে ঝামেলা।

ওই অনুষ্ঠানে হাজির হওয়ার সকল নারীদের নজর কেবল তার ওপরেই ছিল। অতিরিক্ত সৌন্দর্যের কারণে ওই অনুষ্ঠানে থেকে ওমরকে বিতাড়িত করা হয়। একইসঙ্গে সৌদি আরব থেকে বহিস্কৃতও করা হয়েছিল। তাহলে কি ছেলেদের বেশি সুন্দর হওয়া অপরাধ? বিশেষ করে সৌদি আরবের মতো দেশে।

২০১৩ সালে সৌদি আরবের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্ধুর সাথে উপস্থিত হন ওমর। আর ওই উৎসব কমিটির সদস্যরা ওমর এবং বন্ধুদেরকে অনুষ্ঠান প্রাঙ্গণ ছাড়তে বাধ্য করেন। তারা যে যুক্তিটি দেখিয়েছিল তিনি বড্ড বেশি সুপুরুষ। ওমরের মত হ্যান্ডসাম ওই অনুষ্ঠানে থাকলে সমস্ত নারীদের নজর তার উপরে পড়ত।  

এমনকি দুবাইয়ের রাস্তায় বের হওয়াও তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তিনি প্রকাশ্যে এলে নাকি নারীদের গাড়ি চালানোর মনোযোগ সরে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেতে। আর শোনা যায় যে তার নাকি নারী ভক্তের সংখ্যা অগনিত। যারা তাকে ভালবাসেন ও তাকে বিয়ের করার স্বপ্ন দেখে যেতেন।

এরপর তিনি কয়েক জন নারীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। আর এই বিষয়টি সৌদি সরকারকে আরো বেশি দুশ্চিন্তায় ফেলে দেয়। তাই বাধ্য হয়ে তাকে দেশান্তর করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের দাবি।

স্বদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কানাডায় বসবাস করা শুরু করেন। তিনি তার পছন্দের পেশা মডেলিং, ফটোগ্রাফি ও অভিনয় চালিয়ে যাচ্ছেন আর এইভাবেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি একজন জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন ওমর বোরকান আল গালা।


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status