ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
জনপ্রিয় ৬ বলিউড তারকা, যাদের কাছে কোন ভারতীয় নাগরিকত্ব নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:12 PM

জনপ্রিয় ৬ বলিউড তারকা, যাদের কাছে কোন ভারতীয় নাগরিকত্ব নেই

জনপ্রিয় ৬ বলিউড তারকা, যাদের কাছে কোন ভারতীয় নাগরিকত্ব নেই

দেশপ্রেম ভিত্তিক ফিল্মগুলি প্রায়শই বলিউডে তৈরি হয়, তবে জেনে অবাক হবেন বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যাদের পর্দায় দেশপ্রেমের স্লোগান দিতে দেখা যায় তবে তাদের কাছে কোন নাগরিকত্ব নেই। এবার জেনে নেওয়া যাক সেই সকল তারকাদের সম্পর্কে:-

১) অক্ষয় কুমার:

বহু বছর আগেই ভারতের নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিকত্ব নিয়েছেন অক্ষয় কুমার। ভারতের আইন অনুসারে আপনি যদি অন্য কোন দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন তাহলে আপনি ভারতীয় নন। এছাড়াও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। খাতা-কলমে তিনি কানাডিয়ান হলেও তার হৃদয়টা এখনও ভারতীয়।  

২) দীপিকা পাড়ুকোন:

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের হয়ে ব্যাডমিন্টন খেলেছেন তবে তার কন্যার ভারতীয় নাগরিকত্ব তো নেই। আসলে দীপিকা পাড়ুকোনের জন্ম ডেনমার্কে। তাই তার কাছে ডেনিস নাগরিত্ব রয়েছে। অক্ষয়ের মতোই তার কাছেও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। অর্থাৎ তিনি ভারত এবং ডেনমার্ক উভয়ের নাগরিক।

৩) আলিয়া ভাট:

মহেশ ভাটের ছোট মেয়ে এবং বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী আলিয়া ভাট প্রচুর নাম অর্জন করেছেন। তবে তার কাছে ভারতের নাগরিকত্ব নেই। আসলে আলিয়া ভাটের মা সনি রাজদান ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্মগ্রহণ করেছিলেন, তাই আলিয়ার কাছেও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

৪) ক্যাটরিনা কাইফ:

বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রী দের মধ্যে গণ্য করা হয় ক্যাটরিনা কাইফকে। জানা যায় সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। হংকংয়ে জন্মগ্রহণকারী ক্যাটরিনা কাইফের কাছে ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

৫) ইমরান খান:

আমির খানের ভাগ্নে হিসেবে বলিউডে পা রেখেছিলেন ইমরান খান, তিনিও ভারতীয় নন। জন্মসূত্রে ইমরান খানের মার্কিন নাগরিকত্ব রয়েছে। ২০১৪ সালে ভারতীয় নাগরিক হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন কিন্তু তা হতে পারেননি। তিনি এখনও একজন মার্কিন নাগরিক।

৬) সানি লিওন:

সানি লিওন ভারতে জন্মগ্রহণ করলেও তার কাছে কোন ভারতীয় নাগরিকত্ব নেই। তিনি কানাডার নাগরিক। কাজ করার আগে তিনি তার স্বামীর সাথে আমেরিকায় থাকতেন। সুতরাং, তার আমেরিকান নাগরিকত্বও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status