ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
তসিবা এবার গাইলেন 'পালঙ্ক সাজাইলাম গো'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 3:43 PM

তসিবা এবার গাইলেন 'পালঙ্ক সাজাইলাম গো'

তসিবা এবার গাইলেন 'পালঙ্ক সাজাইলাম গো'

নয়া দামান খ্যাত তসিবা বেগম এবার নতুন গান নিয়ে হাজির হলেন। গানের নাম 'পালঙ্ক সাজাইলাম গো।' এটিও সিলেট অঞ্চলের সংগৃহীত গান। তবে গানটি কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হয়নি। এটি ইত্যাদির মেট্রোরেল পর্বের অনুষ্ঠানে গানটি প্রচারিত হয়েছে। গানে নেচেছেন ইত্যাদির সব নিয়মিত শিল্পীরা।

উপস্থাপক হানিফ সংকেত এবারের ইত্যাদিতে তসিবা বেগমকে আমন্ত্রণ জানান। একই সাথে আমন্ত্রণ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নয়া দামান গান গেয়ে ভাইরাল হওয়া চিকিৎসককে। হানিফ সংকেত গানটি ভাইরাল হবার নেপথ্যের গল্প শোনেন। এরপর তসিবার গানটি প্রচারিত হয়। পরবর্তীতে ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে গানটিকে আলাদাভাবে মুক্তি দেওয়া হয়।

'পালঙ্ক সাজাইলাম গো'  গানটিতে র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান।  সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের সমস্ত আয়োজনের নির্দেশনা দিয়েছেন হানিফ সংকেত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status