ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মোবাইলে অনলাইন গেমে আসক্ত ১১ শিক্ষার্থী আটক, মুচলেকা নিয়ে ছাড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 2:04 PM

মোবাইলে অনলাইন গেমে আসক্ত ১১ শিক্ষার্থী আটক, মুচলেকা নিয়ে ছাড়

মোবাইলে অনলাইন গেমে আসক্ত ১১ শিক্ষার্থী আটক, মুচলেকা নিয়ে ছাড়

কুড়িগ্রামে পৌরবাজারের বিভিন্ন চায়ের দোকানে বসে মোবাইলে অনলাইন পাবজি গেম খেলা অবস্থায় আসক্ত ১১ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।গতকাল শনিবার দুপুরে পৌরবাজারের নজরুল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে তাদের অভিভাবকের জিম্মায় বিকেলে মুচলেকা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও বাজারের প্রত্যক্ষদর্শীগণ জানান,লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবসরে বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার কথা থাকলেও অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোনে প্রতিদিন অনলাইন পাবজি গেমসহ নানা গেমে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের নজরদারি এড়াতে বাড়ি ছেড়ে বিভিন্ন মোড় কিংবা চায়ের দোকানে বসে এসব শিক্ষার্থী গেম খেলে।পরে খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলারত অবস্থায় ১১ তরুণ শিক্ষার্থীকে আটক করে। এদের অধিকাংশ এসএসসি,এইচএসসি পরীক্ষার্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থী। পরে প্রত্যেকের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের জিম্মায় ওই শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status