ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ভুয়া চিকিৎসাবিজ্ঞানী-ব্রিগেডিয়া ও গবেষক গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 12:57 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 August, 2021, 5:27 PM

ভুয়া চিকিৎসাবিজ্ঞানী-ব্রিগেডিয়া ও গবেষক গ্রেপ্তার

ভুয়া চিকিৎসাবিজ্ঞানী-ব্রিগেডিয়া ও গবেষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ইশরাত রফিক ঈশিতা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ওই নারী নিজেকে তরুণ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন বলে জানিয়েছে র‍্যাব।

রোববার (০১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফে ব্রিগেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে (আইপিসি) গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status