ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 1:00 PM

করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু

করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট)  জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই কুষ্টিয়ার ১৮, বগুড়ায় ১৬, বরিশালে ১৬, চট্রগ্রামে ১১ জন, কুমিল্লায় ৯, যশোরে ৮, ফরিদপুরে ৭, চুয়াডাঙ্গায় ৬, ঠাকুরগাঁওয়ে ৬, ঝিনাইদহে ৬, ফেনীতে ৫ জন, খুলনা ৪, নড়াইলে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও চাঁদপুরে দুই।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ৯ হাজার ৩৬৯ জন জনে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status