ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 12:44 PM

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই

ভরা মৌসুমে ইলিশের দেখা নেই দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম বরিশালে। সাগরে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। কিন্তু ফিরছে প্রায় খালি হাতে। নদীতেও মিলছে না কাঙ্খিত ইলিশ। গেল বছরও এসময় ভরপুর ছিলো তাদের জাল। কিন্তু এ বছর একেবারেই আকাল।

প্রতি বছর এই সময়টাতে বরিশালের মোকামে ব্যস্ত সময় পার করতো শ্রমিকরা। সেখানে এখন অনেকটাই খাঁ খাঁ করছে। কাজ না পেয়ে অনেকটাই হতাশ শ্রমিক ও জেলেরা। আর মাছ না থাকায় দামও চড়েছে বেশ।

জেলেরা জানান, একে তো করোনায় আর্থিক সংকট তৈরি করেছে, তার ওপরে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পেয়ে হতাশ তারা।

এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি গত কয়েক বছর ধরেই জুন-জুলাইতে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে অন্তত আগস্ট পর্যন্ত।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 'আমরা জেনে এসেছি যে জুন-জুলাইয়েও মৌসুম শুরু হয়। ভিন্ন কারণে এ আকাল যাচ্ছে।'

গত বছর বরিশাল জেলায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছিলো। সেখানে এ বছর ৪২ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status