ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ঠাঁই মিলছে না, শয্যা বাড়ল সোহরাওয়ার্দী হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 July, 2021, 7:54 PM

ঠাঁই মিলছে না, শয্যা বাড়ল সোহরাওয়ার্দী হাসপাতালে

ঠাঁই মিলছে না, শয্যা বাড়ল সোহরাওয়ার্দী হাসপাতালে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শয্যা সংকটে রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল। সরকারি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ। হাসপাতালের দুয়ারে দুয়ারে রোগী নিয়ে ঘুরছেন স্বজনরা। করোনার থাবা থেকে বাঁচতে ঠাঁই মিলছে না হাসপাতালে। সংকটাপন্ন রোগীর চাপ সামলাতে দিশাহারা স্বাস্থ্যকর্মীরা।

চাপ সামলাতে শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, করোনা রোগীদের জন্য এতদিন ৪০০ শয্যা থাকলেও আজ ১০০টি শয্যা বাড়ানো হয়েছে। প্রথমদিকে হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩০০ শয্যা ছিল। এরপর ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়। আজ আরও ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ শয্যা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status