ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিয়ের ১৫ দিন পর স্বামী জানলেন স্ত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:47 PM

বিয়ের ১৫ দিন পর স্বামী জানলেন স্ত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা

বিয়ের ১৫ দিন পর স্বামী জানলেন স্ত্রী ৬ মাসের অন্ত:সত্ত্বা

রাজশাহীর বাঘায় বিয়ের ১৫ দিন পর কিশোরী ছয় মাসের অন্তঃসত্বা প্রমাণ পাওয়ায় তার পারক্তন প্রেমিক সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। শুক্রবার রাতে ওই কিশোরীর বাবা মামলা করেন।

জানা গেছে, ১৫ জলাই ওই উপজেলার হরিপুরের এক যুবকের সঙ্গে তুলশীপুর গ্রামের ওই কিশোরীর বিয়ে হয়। কোরবানির ঈদের পরদিন নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। সেখানে জামাই সবাইকে জানায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ খবর শুনে শঙ্কিত হয়ে পড়ে মেয়ের পরিবার। পরদিন উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে তারা জানতে পারেন মেয়েটি ছয় মাসের অন্তঃসত্তা। পরবর্তীতে মেয়ের সঙ্গে কথা বলে বাবা-মা জানতে পারেন- বিয়ের আগে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে তার মেয়ের প্রেমের সূত্রে শারীরিক সম্পর্ক হয়। এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে ওই কিশোরীর দাবি- বিষয়টি কাউকে জানালে সোহেল তার বাবাকে হত্যা করার হুমকি দিয়েছিল। এ কারণেই সে বিষয়টি গোপন রাখে।

বাঘা থানার এসআই মোকারম হোসেন জানান, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। তবে মামলার পর থেকে আসামি সোহেল লাপাত্তা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য শনিবার সকালে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status