ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাবা ঢাকায় যেতেই পালিয়ে গেল মা, রাস্তার পাশে কাঁদছিল দুই ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:45 PM

বাবা ঢাকায় যেতেই পালিয়ে গেল মা, রাস্তার পাশে কাঁদছিল দুই ছেলে

বাবা ঢাকায় যেতেই পালিয়ে গেল মা, রাস্তার পাশে কাঁদছিল দুই ছেলে

বগুড়ার শাজাহানপুরে কোলের দুই শিশুপুত্রকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছেন মা। পরে শিশু দুটিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় স্থানীয়রা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বাজারের দোকানদার রিপন আহমেদ জানান, তার দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শিশুপুত্রকে কোলে নিয়ে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। এর কিছুক্ষণ পর শিশু দুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন ভিড় করে। পরে জানা যায়, শিশু দুটির মা তাদের ফেলে পালিয়েছেন। জানাজানি হওয়ার পর শিশু দুটির পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী জানান, স্বজনদের খবর দেওয়া হয়ে শিশুদের দাদা এসে তাদের বাড়ি নিয়ে যান। তারা শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়ার রঞ্জিত প্রামানিকের সন্তান।

শিশুর দাদা অমূল্য প্রামানিক জানান, ১০ বছর আগে নওগাঁ জেলার আত্রাই থানার মনোয়ারী গ্রামে তার ছেলে রঞ্জিতের বিয়ে হয়। বর্তমানে তার ছেলে ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না বলে ছেলের বউ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ছেলে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে শ্বশুড়বাড়িতে তাদের আনতে যান। কিন্তু তার স্ত্রী না এসে সেখানে তাকে অপমান করে। এ নিয়ে সেখানে শালিসও হয়।

তিনি আরো জানান, কারখানা খোলার খবর পেয়ে  শনিবার সকালে ছেলে ঢাকার উদ্দেশে রওনা হন। এর মধ্যে খবর পান তার দুই নাতিকে রাস্তার পাশে ফেলে রেখে তাদের মা পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাতি দুটিকে বাড়ি নিয়ে আসেন এবং ছেলেকে বিষয়টি জানান। ছেলের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status