ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বেগুনের কেজি ৩ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 7:10 PM

বেগুনের কেজি ৩ টাকা

বেগুনের কেজি ৩ টাকা

দিনাজপুরের কাহারোলে চলতি মৌসুমে বেগুনের ভালো ফলন হলেও দাম না পাওয়ায় হতাশ চাষিরা। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকায়। ফলে দেখা দিয়েছে লোকসানের আশঙ্কা।

সরেজমিনে দেখা গেছে, কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। এতে এক কেজির দাম পড়ছে মাত্র ৩ টাকা। ভালো ফলনের পরও দাম না পেয়ে উপজেলার অর্ধশতাধিক বেগুন চাষির মাথায় হাত।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে খরিব-১ জাতের বেগুন আবাদ হয়েছে ২৫ হেক্টর জমিতে। স্থানীয় জাতের বেগুন চাষাবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।

ওই উপজেলার ডাবোর ইউনিয়নের চামদুয়ারী গ্রামের বেগুন চাষি মো. আরমান আলী জানান, গত বছরের তুলনায় এবার বেগুনের আবাদ বেশি হওয়ায় ফলনও ভালো। তবে বাজারে দাম একদমই কম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যেই দাম বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এতে চাষিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status