ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাবা বেচেন মদ, ছেলে গাঁজা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 7:08 PM

বাবা বেচেন মদ, ছেলে গাঁজা

বাবা বেচেন মদ, ছেলে গাঁজা

চট্টগ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল মান্নান ওরফে মদ মান্নান ও তার ছেলে মো. নোমানকে গ্রেফতার করেছে নগরের ডবলমুরিং থানা পুলিশ।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ মহসীন। এর আগে, রোববার রাতে সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক কিনতে আসা আরো ছয়জনকে আটক করা হয়। তারা হলেন- আল আমিন, মো. তাহের, শহিদুল ইসলাম, মো. সুমন, মো. ফয়সাল ও মো. হানিফ।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, মান্নান তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। চোলাই মদ বেচেন বলে সবাই তাকে মদ মান্নান হিসেবে চেনেন। তার ছেলে নোমান বেচেন গাঁজা। লকডাউনে বাড়িতেই মাদকের আসর বসিয়েছিলেন বাবা-ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজন ক্রেতাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মান্নানের বিরুদ্ধে ১০টি ও নোমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status