ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
বিচ্ছেদের পথে হাঁটছেন আমির কন্যা ইরা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 1:24 PM

বিচ্ছেদের পথে হাঁটছেন আমির কন্যা ইরা!

বিচ্ছেদের পথে হাঁটছেন আমির কন্যা ইরা!

কদিন আগেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। এবার বাবার পথে হাঁটছেন মেয়ে ইরা খান। প্রেমিক নূপুর শিখরের সঙ্গে তার প্রেম ভাঙনের পথে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে নেটাগরিকদের এমন গুঞ্জনের পারদ চড়িয়েছেন ইরা নিজেই। নিজের যোগ প্রশিক্ষকের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন। কব্জির জোরে যোগ গুরুকেই কাত করেছেন তাঁর সুন্দরী শিষ্যা! ইরার হাতের চাপে দম বেরিয়ে আসার অবস্থা নূপুরের। জিভ ঠেলে বেরিয়ে এসেছে।

সেই ছবি পোস্ট করে ইরার মন্তব্য, ‘পুরোটাই নাটক!’ প্রিয় শিষ্যার খুনসুটির যোগ্য দোসর যোগগুরুও। পাল্টা মন্তব্যে নূপুরের দাবি, ‘কে নাটুকে! আমি?’ তিনি মোটেই নাটুকে নন। একই সঙ্গে নূপুর দাবি করেন, তিনি ইরাকে ভালবাসেন না! দেখতে দেখতে সেই কথা ভাইরাল নেটমাধ্যমে। যদিও বাকি ছবি বলছে, ইরা-নুপূরের ভালবাসা অটুট।

ইরা-নূপূরের এই ঘনিষ্ঠতা নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছে। শনিবার (১৭ জুলাই) যুগল ছবির মাধ্যমে তাঁদের ভালবাসার কথা আরও এক বার জানাতেই তোপ নেটাগরিকদের, ‘তারকার মতোই তাঁদের সন্তানেরাও ভালবাসার মর্ম বোঝেন না। এরা শুধুই প্রচার চান।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status