ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে তুমুল মারামারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 1:16 PM

ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে তুমুল মারামারি

ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে তুমুল মারামারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status