ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 1:28 PM

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১২৬ জন।

রোববার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া সাতজন হলেন- কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) এবং সদরের সাহেরা (৪০)। এ ছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।

ডা. তুহিন আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬১৫টি নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৮০ নমুনায় ৫৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬ নমুনায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ।

এদের মধ্যে সদরে ১৩০, শাজাহানপুরে ১৯, শেরপুরে ১৮, কাহালুতে ৬, নন্দীগ্রামে ৪, সোনাতলায় ৩, শিবগঞ্জে ৩, দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, সারিয়াকান্দিতে ২ এবং আদমদীঘিতে একজন রয়েছেন। এ ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১২৬ জন।

ডা. তুহিন আরো জানান, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩১ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status