ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
প্রিয়াঙ্কার এক ব্যাগের দামে লাখ ২৪ হাজার টাকার বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 1:33 PM

প্রিয়াঙ্কার এক ব্যাগের দামে লাখ ২৪ হাজার টাকার বেশি

প্রিয়াঙ্কার এক ব্যাগের দামে লাখ ২৪ হাজার টাকার বেশি

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায়ই দামি সাজের কারণে উঠে আসেন আলোচনার আলোয়। এবারও নজর কাড়লেন পিসি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি সামাজিক পাতায় দুটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তাঁকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, পিসি পরেছেন টার্টলনেক সোয়েটার, মিনি শর্টস ও বেইজ কোট। তাঁর হাতে ফেন্ডি ব্র্যান্ডের ব্যাগ। তাঁর স্টাইল নজর কেড়েছে নেটমাধ্যমে।

আপনি কি জানেন, প্রিয়াঙ্কার হাতের ব্যাগটির দাম কত? ইতালির নামকরা ফ্যাশন হাউস ফেন্ডির ব্যাগটি দুই সাইজের। একটি ছোট, অপরটি মাঝারি। ছোট সাইজের ব্যাগটির দাম দুই হাজার ৬৫০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ২৪ হাজার টাকার বেশি।

আর মাঝারি সাইজের ব্যাগটির দাম তিন হাজার ৪৯০ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৯৫ হাজার টাকার বেশি। পোর্টালটির দাবি, এই পরিমাণ অর্থ দিয়ে সপ্তাহখানেক মালদ্বীপে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক। প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের চাইতে হলিউডে কাজ করছেন বেশি। তাঁকে আগামীতে ‘সিটাডেল’, ‘টেক্সট ফর ইউ’ ও ‘ম্যাট্রিক্স ফোর’ সিনেমায় দেখা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status