ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতারণার অভিযোগে সালমানকে থানায় তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 July, 2021, 3:02 PM

প্রতারণার অভিযোগে সালমানকে থানায় তলব

প্রতারণার অভিযোগে সালমানকে থানায় তলব

প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার সালমান খানকে থানায় তলব করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী সালমান, তার বোন আলভিরাসহ আরো ৬ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে চণ্ডীগড় থানায় তাদের হাজির হতে বলা হয়েছে।

জানা গেছে ওই ব্যবসায়ীর দাবি, ২০১৮ সালে প্রায় ২-৩ কোটি টাকা খরচ করে সালমানের ‘বিয়িং হিউম্যান’-এর একটি এক্সক্লুসিভ স্টোর খোলেন। সেই সময় সংস্থার পক্ষ থেকে শোরুমটির প্রচার ও জিনিসপত্র সম্পর্কে ক্রেতাদের বোঝানোর জন্য কর্মী দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এছাড়া সালমান নিজে উপস্থিত থেকে শোরুমটির প্রমোশন করবেন বলেও আশ্বাস দেওয়া হয়।

কিন্তু, এখনো শোরুমে কোনো সামগ্রী পৌঁছায়নি। এ বিষয়ে সালমানের সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে, গত বছর এক্সক্লুসিভ স্টোরটি তিনি বন্ধ করে দেন। এতে তার মোটা অঙ্কের ক্ষতি হয়েছে। তাই চণ্ডীগড় থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী।

যদিও এই বিষয়ে সালমান খান এবং ‘বিয়িং হিউম্যান’ সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status