ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 11:40 AM
সর্বশেষ আপডেট: Friday, 9 July, 2021, 12:44 PM

স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার

স্ত্রী-পুত্রসহ কলেজশিক্ষককে মারধরের মামলায় পৌর মেয়র গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী এলাকা থেকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মুক্তার আলীকে গ্রেপ্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটকের পর তাকে নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়িতে। সেখানে আবার তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পুলিশি হেফাজতে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, এক পল্লী চিকিৎসককে মারধরের পর তার করা মামলায় ৭ জুলাই পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র মুক্তার আলী পালিয়ে যান। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে পুলিশ। এরপর থেকে পলাতক ছিলেন মুক্তার আলী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status