ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ১৮ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 11:31 AM

রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ১৮ জন

রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ১৮ জন

করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তারা মারা গেছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহী জেলারই দশজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর দুইজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও সিরাজগঞ্জের একজন রয়েছেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর দুইজন ও নওগাঁর একজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও সিরাজগঞ্জের একজন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন ও উপসর্গ নিয়ে ২৯৫ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৭২ জন করোনা পজিটিভ হন। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে, যোগ করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status