|
ঝিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
|
![]() ঝিনাইদহে বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর উদ্বোধন এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। জেলা বিএনপির আহবায়ক এ্যাড.এস এম মশিউর রহমান জানান, ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে। করোনায় আক্রান্ত মুমুর্ষ রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার। এছাড়াও ফুরিয়ে গেলে আবার নতুন করে দেওয়া হবে। মোবাইল নম্বর-০১৯১১-১৩৩৫০৯, ০১৭৭৬-২৫৩০৪৮, ০১৭১১-৩৫২৯৮৩, ০১৯২৮-৭০৪৯৪৭। এই মোবাইলে যোগাযোগ করা হলে সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও তারা আরো জানান ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
