|
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিথি
|
![]() খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসে মারা গেলেন ৫১ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
