|
লকডাউনে অকারণে বের হওয়া গ্রেপ্তার আরো ৪২৯
নতুন সময় ডেস্ক
|
![]() লকডাউনে অকারণে বের হওয়া গ্রেপ্তার আরো ৪২৯ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি মামলায় জরিমানা হয়েছে ডিএমপির মিরপুর বিভাগে। সেখানে ৯১টি গাড়ির বিরুদ্ধে মামলা করে জরিমানা করা হয় ৩ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া, রমনায় ১ লাখ ১৫ হাজার ৫০০, লালবাগে ১ লাখ ১৪ হাজার ৫০০, মতিঝিলে ৫৩ হাজার, ওয়ারীতে ৪৪ হাজার, তেজগাঁও ৭৪ হাজার ৫০০, গুলশানে ৬৫ হাজার ৫০০ ও উত্তরায় ৯৭ হাজার টাকা জরিমানা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে গত বৃহস্পতিবার থেকে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এদিকে রাজধানীতে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দায়ে বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন ঢাকায় ৫৫০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গ্রেপ্তার করা হয় ২০৮ জনকে। তৃতীয় দিন শনিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬২১ জনকে। সে সময় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয় প্রায় ২০ লাখ টাকা। চতুর্থ দিন রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে গ্রেপ্তার করা হয় ৬১৮ জনকে। এ সময় জরিমানা করা হয় ১২ লাখ ৮১ হাজার টাকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
