ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 July, 2021, 2:02 PM

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়াবে পুলিশ

ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ জুলাই) থেকে তারা রাজধানীর ৫০টি এলাকার ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করবে। যা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।


রোববার (৪ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়।


পুলিশ জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন থানা এলাকাগুলোতে একযোগে স্বাস্থ্যবিধি মেনে এসব খাবার বিতরণ করা হবে।


ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, কমিশনারের নির্দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। পুলিশ মনে করে, করোনার ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ অব্যাহত আছে। কর্মব্যস্ত ঢাকা শহর এ কারণে থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসহায় নাগরিকরা। এ কারণেই তাদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status