ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
বাগমারায় করোনায় একই দিনে দুইজনের মৃত্যু
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 July, 2021, 12:59 PM

বাগমারায় করোনায় একই দিনে দুইজনের মৃত্যু

বাগমারায় করোনায় একই দিনে দুইজনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর বাগমারায় একই দিনে একজন এনজিও কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক নারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে বিনা চিকিৎসায় এবং আরেকজন নিজ বাড়িতে মারা গেছেন।


এঁরা হলেন ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬) ও শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৬৪)। সোমবার ৫ জুলাই, সকালে তারা মারা যায়।


স্বজনদের দেওয়া তথ্যে জানা যায়, সকালে করোনার উপসর্গ নিয়ে শ্রীপুর গ্রামের রহিমা বেগমকে (৬৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না বলে জানিয়ে হাসপাতালের বারান্দায় তাকে রাখা হয়। সকাল নয়টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে আসলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এরপরেই চিকিৎসকদের সামনে বৃদ্ধা ছটফটিয়ে মারা যায়। মারা যাওয়ার পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল বলে অভিযোগ করেন।


 ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। তবে চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি।


অপরদিকে সকাল সাড়ে ১০টায় করোনা আক্রান্ত হয়ে উপজেলার সাদোপাড়া গ্রামের এক এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যায়।  রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে ফিরে আসে। করোনার উপসর্গ দেখা দেওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেওয়া হয়। এরপর পজিটিভ প্রতিবেদন আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এনিয়ে উপজেলায় করোনায় চারজনের মৃত্যু হলো। এছাড়াও উপসর্গ নিয়ে আরও ৫০ জন মারা গেছেন। আজ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status