ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
হাজতের গ্রিল ভেঙে পালানোর ১৫ ঘণ্টা পর ফের গ্রেফতার সাহেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 July, 2021, 1:01 PM

হাজতের গ্রিল ভেঙে পালানোর ১৫ ঘণ্টা পর ফের গ্রেফতার সাহেদ

হাজতের গ্রিল ভেঙে পালানোর ১৫ ঘণ্টা পর ফের গ্রেফতার সাহেদ

নোয়াখালীর ভাসানচর থানার হাজতের জানালার গ্রিল ভেঙে পালানো সেই রোহিঙ্গা যুবক সাহেদকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। পালানোর ১৫ ঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহীন জঙ্গলে রাখালদের থাকার খালি ঘর থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার রাত ২টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে থানার হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। এ ঘটনার সাহেদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

ওসি আরো জানান, নৌ-বাহিনীর ওয়্যার হাউজ ভাংচুরের ঘটনায় জুন মাসে হওয়া মামলায় বৃহস্পতিবার (১ জুলাই) রাতে রোহিঙ্গা যুবক মো. সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা আবদুল্লাহর ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status