ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রী-সন্তান শহরে, ঘরে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 3:38 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 4:17 PM

স্ত্রী-সন্তান শহরে, ঘরে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

স্ত্রী-সন্তান শহরে, ঘরে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ভূজপুর থানার কাজিরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইদ্রিস ওই এলাকার মুন্সী মিয়ার ছেলে। কাজিরহাট বাজারে একটি মুদি দোকান রয়েছে তার।

স্থানীয়রা জানায়, স্ত্রী-সন্তানরা সবাই শহরে থাকলেও বাড়িতে একা থাকতেন ইদ্রিস। প্রতিদিন সকালে দোকান খুললেও শুক্রবার দিনভর দোকান খোলেননি তিনি। বিভিন্ন গ্রাহক ও পরিচিতজনরা তাকে ফোনে না পেয়ে একপর্যায়ে রাতে তার ঘরে যান প্রতিবেশী দুই যুবক। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এ সময় ইদ্রিসকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে বিষয়টি অন্যান্য প্রতিবেশীদের জানানো হয়।    

ভূজপুর থানার এএসআই মো. ফখরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status