ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভিয়েতনামের এফপিটি ইউনিভার্সিটির ‘কালচারাল রেস ২০২১’-এ ড্যাফোডিলের সাফল্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 1:08 PM

ভিয়েতনামের এফপিটি ইউনিভার্সিটির ‘কালচারাল রেস ২০২১’-এ ড্যাফোডিলের সাফল্য

ভিয়েতনামের এফপিটি ইউনিভার্সিটির ‘কালচারাল রেস ২০২১’-এ ড্যাফোডিলের সাফল্য

ভিয়েতনামের এফপিটি ইউনিভার্সিটি আয়োজিত ‘কালচারাল রেস’ শীর্ষক অনলাইন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থী। সংস্কৃতি বিনিময় প্রোগ্রামের অংশ হিসেবে এই অনুষ্ঠানে আরও অংশ নিয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতের শিক্ষার্থীরা।


শনিবার ৩ জুলাই, এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতায় টিম ‘লোকলো’ সেরা টিম হিসেবে পুরস্কৃত হয়েছে। এই টিমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন ফার্মেসী বিভাগের জয়া সাহা ও ইংরেজী বিভাগের অর্চনা সাহা। 

 
করোনা অতিমারির এই সময়ে দূরবর্তী অবস্থানে থেকেও বন্ধুত্ব তৈরি এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে এই কালচারাল রেস প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রস কালচারাল প্রোগ্রামে অংশ নিয়েছেন। যেমন টুইস্টি টং এবং ই-ট্যালেন্ট শো। 


প্রতিযোগিতাটিতে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব’ থেকে তিন জন এবং ‘অল স্টারস ড্যাফেডিল’ থেকে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status