ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
একসঙ্গে গর্ভবতী হলেন যমজ তিন বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 1:04 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 1:18 PM

একসঙ্গে গর্ভবতী হলেন যমজ তিন বোন

একসঙ্গে গর্ভবতী হলেন যমজ তিন বোন

একসঙ্গে গর্ভবতী হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার যমজ তিন বোন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে জানা গেছে, ১৯৮৬ সালে জিনা পুরসেল, নিনা রাওলিংস এবং ভিক্টোরিয়া ব্রাউন নামে যমজ তিন বোন মাত্র চার মিনিটের ব্যবধানে জন্ম নিয়েছিলেন। ৩৫ বছর পর এখন একই সঙ্গে গর্ভবতী হয়েছেন এই তিন বোন। সন্তান জন্মও দেবেন কয়েক মাসের ব্যবধানে।

জিনা বলেন, যখন আমরা ছোট ছিলাম, তখন প্রায়ই বলতাম আমরা সবাই একসঙ্গে মা হবো। তবে সবার আগে আমার বিয়ে হয়। আমি বাচ্চার জন্মও দিই। আমাদের সময় ভিন্ন ভিন্ন সময়ে বিয়ে হওয়ায় এটা কখনও সম্ভব হবে বলে ভাবিনি আমি। তিনি বলেন, এমনটা নয় যে, আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, জীবনের কোনও একটা সময় আমরা সবাই একসঙ্গে মা হবো।

নিজেদের জীবনের এমন স্মরণীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত এই তিন বোন। আগামী ৯ জুলাই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন ভিক্টোরিয়া। তার ছেলে সন্তান হবে। নিনা ২৮ আগস্ট তার প্রথম সন্তানের জন্ম দেবেন। তিনিও ছেলের মা হবে। আর জিনা নভেম্বরে মেয়ে সন্তানের মা হবেন। এটা তার তৃতীয় সন্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status