ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধ্রুপদী গানে যুবতীর সঙ্গে নেচে ভাইরাল কুকুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:28 PM

ধ্রুপদী গানে যুবতীর সঙ্গে নেচে ভাইরাল কুকুর

ধ্রুপদী গানে যুবতীর সঙ্গে নেচে ভাইরাল কুকুর

বাড়ির সামনে গাছপালা দিয়ে ঘেরা উঠান। সেখানেই একটি খুঁটিতে বাঁধা একটি পোষা কুকুর। তার সামনে ধ্রুপদী গানে নাচতে শুরু করলেন এক যুবতী। মূলত সে-ই লালন-পালন করে কুকুরটির। যুবতী গানের সুরে তাল মিলিয়ে নাচছেন। আর তার সেই নাচের সঙ্গে কুকুরও দুই পা তুলে অঙ্গভঙ্গি করছে।

কুকুরের এ নাচের দৃশ্য দেখে মনে হচ্ছে কুকুর যেন যুবতীর নাচই নকল করার চেষ্টা করছে। নাচের ফাঁকে যুবতী একবার কুকুরের অঙ্গভঙ্গি দেখে নিলেন। আর এরপর নাচতে নাচতে পোষা কুকুরকে আদর করলেন ওই যুবতী।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এমন দৃশ্য ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বেশ ভালোভাবেই নিয়েছেন ভিডিওটি।

জানা গেছে, ওই যুবতীর নাম আদ্রা প্রসাদয়। তার বাড়ি ভারতের কেরালার ছেরথালায়। তার পোষা কুকুরের নাম মিতু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status