ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোয়ায় ময়লা ফেলে জরিমানা দিলেন জাদেজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:29 PM

গোয়ায় ময়লা ফেলে জরিমানা দিলেন জাদেজা

গোয়ায় ময়লা ফেলে জরিমানা দিলেন জাদেজা

নব্বইয়ের দশকে পাকিস্তান-ভারত ক্রিকেট দ্বৈরথের অন্যতম নায়ক অজয় জাদেজা। ভারতের জার্সিতে ১৫ টেস্ট ও ১৯৬ ওয়ানডে খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। যথাক্রমে ১ হাজার ৪৬৩ ও ৭ হাজার ৬৭৭ রান তুলেছেন তিনি। সম্প্রতি নির্ধারিত স্থানে ময়লা না ফেলে আলোচনায় উঠে এসেছে তার নাম।

জাতীয় দলের হয়ে ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপ মাতিয়েছেন জাদেজা। ছিয়ানব্বইয়ের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস বেশ প্রশংসা পেয়েছিল।

গুজরাটের জামনগরে জন্ম নিলেও বর্তমান ঠিকানা গোয়ায়। উত্তর গোয়ার দৃষ্টিনন্দন আলদোনা গ্রামে একটি বাংলা কিনেছেন জাদেজা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাশের গ্রাম নাচিনোলায় গিয়ে ময়লা ফেলে এসেছেন।

গোয়ার উত্তরাঞ্চলের গ্রামগুলো পরিছন্নতার জন্য বেশ আগেই থেকেই পরিচিত। হঠাৎ রাস্তার পাশে ময়লা দেখে একটি তদন্ত কমিটি গঠন করেছিল নাচিনোলা গ্রামের পঞ্চায়েত। ময়লার স্তূপ থেকে অজয় জাদেজার নামের একটি বিল উদ্ধার করে ওই কমিটি। এরই প্রেক্ষিতে সাবেক জাতীয় ক্রিকেটারের নাম সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনাও করা হয়।

৫০ বছর বয়সী জাদেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিজের ভুল স্বীকার করে নেন। ৫ হাজার টাকা জরিমানা দিতে রাজি হন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এমন ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

ওই গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়, তারা গর্বিত অজয় জাদেজার মতো ব্যক্তিত্ব ওই এলাকায় বাসিন্দা। তবে নিয়ম সবার জন্য সমান বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status