ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলন্ত প্লেনের দরজা খুলে ঝাপিয়ে পড়লেন যাত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:30 PM

চলন্ত প্লেনের দরজা খুলে ঝাপিয়ে পড়লেন যাত্রী!

চলন্ত প্লেনের দরজা খুলে ঝাপিয়ে পড়লেন যাত্রী!

চলন্ত একটি প্লেনের দরজা খুলে এক যাত্রী ঝাপিয়ে পড়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার এ ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের।

বিমান চলতে না চলতেই প্রথমে ককপিটে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাতে বিফল হলেও প্লেনের একটা দরজা খুলে ফেলেন তিনি। তারপর চলন্ত প্লেন থেকে ঝাঁপ দেন তিনি।

ওই ব্যক্তি কেন এমন করলেন তা জানা না গেলেও শুক্রবার তাকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই যাত্রী আহত হলেও তা গুরুতর নয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এমন ঘটনায় কার্যত হতবাক লস অ্যাঞ্জেলস বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, স্কাই ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট-৫৩৬৫ সল্টলেক সিটির উদ্দেশে রওনা হয়েছিল। তবে তার মাঝপথেই এই বিপত্তি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানের আর কেউ আহত হয়নি। সল্টলেক সিটির ফ্লাইট ডিপার্টমেন্ট জানিয়েছে, পরে ওই বিমানটি শনিবার অবতরণ করে।

চলন্ত বিমান থেকে লাফ দেয়ার পর ওই যাত্রী ইমার্জেন্সি স্লাইড দিয়ে গিয়ে পড়েন টারম্যাকের উপর। তাই তার দেহে আঁচড় লাগলেও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

তবে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুরো ঘটনায় পুলিশের খাতায় নাম উঠেছে ওই যাত্রীর। এফবিআইয়ের মুখপাত্র লরা এইমিলার বলেছেন, সংস্থাটি এ ঘটনা খতিয়ে দেখছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status