ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মাটি কাটার গর্তে পড়ে দুই বোনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:29 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 9:18 PM

মাটি কাটার গর্তে পড়ে দুই বোনের মৃত্যু

মাটি কাটার গর্তে পড়ে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙিখালীতে মাটি কাটা গর্তের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় রঙিখালী লামারপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 ‍
মৃত দুইবোন হলো স্থানীয় নুর কবিরের মেয়ে ছয় বছর বয়সী কমলা ও চার বছরের জান্নাত আরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দুই বোন মিলে লামারপাড়ায় হোছন আহমদের অবৈধভাবে মাটি বিক্রি করা বড় গর্তে ডুবে তাদের মৃত্যু হয়।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী  জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই শিশু হোছন আহমদ নামে এক ব্যক্তির মাটি কাটা গর্তে পড়ে মারা গেছে। সেই গর্তের মাটি ব্রিকফিল্ডে বিক্রি করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status