ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অপরাধে ১০ যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:26 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অপরাধে ১০ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অপরাধে ১০ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- গোকর্ণঘাট মধ্যপাড়া ওবায়দুল (২৫), ভাদুঘরের হুজুর বাড়ির রুবেল মিয়া (২৭), ভাদুঘর খাদেমপাড়ার জসিম (২৫), ভাদুঘর উত্তর পাড়ার সুমন মিয়া (৩৪), ভাদুঘর নগরপাড়ার ইমন (১৮), কাজীপাড়া দরগামহল্লার দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৫), পৈরতলা সরকার পাড়ার শরিফ (২২), মজলিশপুরের জোনায়েদ (২০), ঘাটুরা মোল্লাবাড়ির আতিকুল ইসলাম প্রকাশ সজিব (২০) ও সরাইল চুন্টার মোজাম্মেল হক হৃদয় (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status