ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাচ্ছে আনুশকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 6:54 PM

সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাচ্ছে আনুশকার

সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাচ্ছে আনুশকার

গত ১১ জানুয়ারি কন্যা সন্তান ভামিকার জন্ম দিয়েছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সাড়ে পাঁচ মাসের হয়ে গিয়েছে ভামিকা। বাবা ও মায়ের সঙ্গে ক্রিকেট খেলা দেখতেও গিয়েছে সে। যদিও ভামিকার অভিভাবকেরা সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি এখনো। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরবর্তী জীবন নিয়ে একাধিক বার মুখ খুলেছেন বলি অভিনেত্রী ও প্রযোজক আনুশকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জন্ম দেওয়ার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানালেন অভিনেত্রী। চুল পড়ে যাচ্ছে আনুশকার। কিন্তু সেই পরিস্থিতিকে নিজের দক্ষতায় সামলে নিলেন তিনি। চুল ছেটে ফেলেছেন তিনি। তাতে আরো কেতা দুরস্ত হয়ে গেলেন ভামিকার মা।


শুক্রবার যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরে গাড়িতে বসে রয়েছেন আনুশকা। চুল ছোট করে ফেলেছেন তিনি। নীচে লিখেছেন, ‘সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাওয়ায় ছোট করে চুল কেটে ফেলায় নিজেকে আরো কেতা দুরস্ত লাগছে।’

তার লেখা থেকেই জানা যায়, চুল কাটার জন্য বিশেষ সেলুনের সন্ধান দিয়েছেন বলি তারকা সোনম কপূর।

তার নতুন রূপে মুগ্ধ তার স্বামী বিরাট। পোস্টের মন্তব্য বাক্সে ভালোবাসা জানালেন স্ত্রীর প্রতি। সোনম বললেন, ‘তোমাকে অপূর্ব দেখতে লাগছে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status