ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রোশনকে ফিরিয়ে দিয়ে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 6:53 PM

রোশনকে ফিরিয়ে দিয়ে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী!

রোশনকে ফিরিয়ে দিয়ে নতুন প্রেমিককেই বেছে নিলেন শ্রাবন্তী!

অভিরূপ নাগ চৌধুরীকে স্বাগত জানিয়ে রোশন সিংহকে কি একেবারেই ‘না’ বলে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? নতুন প্রেম নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অনেক কিছু বলে ফেলেছেন শ্রাবন্তী। এবার মুখ খুললেন রোশন সিংহ। শনিবার (২৬ জুন) ভাঙা মন নিয়ে তিনিও হাজির তার ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে দুটো ছবি তিনি ভাগ করে নিয়েছেন। প্রথম প্রতীকী ছবিতে একটি পুরুষালি হাত নিজের হৃদপিণ্ড উপড়ে তুলে দিচ্ছে এক নারীর হাতে। সেই ছবির গায়ে বড় হরফে লেখা, এই ছবির অর্থ গভীর।

দ্বিতীয় প্রতীকী ছবিতে কী দেখা গিয়েছে? এক যুবক তার প্রেমিকার কাছে ফিরতে চাইছেন। কিন্তু প্রেমিকা মত্ত অন্য পুরুষের প্রেমে। ব্যর্থ প্রেমিক বাধ্য হয়েই যেন ফিরে যাচ্ছেন। স্টোরি দুটো দেখার পরেই নেটাগরিকদের দাবি, ছবিগুলোর মাধ্যমে সম্ভবত রোশন তার বর্তমান পরিস্থিতির কথা বলতে চেয়েছেন।

কীভাবে? বরাবরই রোশনের দাবি, তিনি শ্রাবন্তীকে হৃদয় উজাড় করে ভালোবেসেছেন। বদলে শ্রাবন্তী একটা সময়ের পর সরে গিয়েছেন তার থেকে। সম্পর্কের অবনতির পরেই তারকা দম্পতি পরস্পরের থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন। এক ছাদের নীচে আর থাকেন না তারা। বিচ্ছেদের কথাও উঠেছিলো নির্বাচনের আগে।

পরে যদিও রোশন জানান, তিনি শ্রাবন্তীর সঙ্গেই সংসার করতে ইচ্ছুক। আরো একবার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই হাত ধরার বিন্দুমাত্র ইচ্ছে দেখাননি শ্রাবন্তী। তিনি অভিরূপকে নিজের জীবনে স্থান দিয়েছেন। তার জন্মদিনে হিরে বসানো প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন। একই বহুতলে থাকার কারণে প্রেমিকের জন্মদিন পালিত হয়েছে অভিনেত্রীর বাড়িতে।

ছবি বলছে, শ্রাবন্তীর পরিবার মেনে নিয়েছে অভিরূপকে।

এরপরে চট্টোপাধ্যায় পরিবারে আর রোশনের জায়গা কোথায়! সম্ভবত তাইই প্রতীকী ছবি দিয়ে যেন জানান দিলেন রোশন, তিনি চেয়েছিলেন। কিন্তু শ্রাবন্তী আর চাইছেন না তাকে। অগত্যা সরে যাওয়া ছাড়া উপায় কী?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status