ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 11:11 AM

রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৭

রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়। তার আগে ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। গত ৪ জুন ১৬ জনের মৃত্যু হয়েছিল।

১১ জুন থেকে মৃত্যুর সংখ্যা ১০ থেকে ১৩ জনের মধ্যে ছিল। চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৮ জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে নয়জনেরই বাড়ি রাজশাহী জেলায়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং নওগাঁ ও নাটোরের দুজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে করোনা পজিটিভ ছিলেন।

বাকি নয়জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪২৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৩৫৭টি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status