ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 11:14 AM

থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার পটিয়ামার এলাকার আজিম উদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার জঙ্গলদি এলাকার দুদু শেখের ছেলে আজিজুল (৫০)।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। আমরা গিয়ে পিকআপটিকে বের করে আনি।’

তিনি আরও বলেন, ‘পিকআপের সামনের অংশ কেটে চালককে আহত অবস্থায় বের করা গেলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status